সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতর নাম মোঃ নুরজ্জামান লস্কর (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মৃত খালেক লস্করের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার ভোরে তারাসহ নুরজ্জামান বাইসাইকেলে বিনেরপোতা লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তারা সার্কিট হাউজ মোড় পার হয়ে টার্মিনালের দিকে যাওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ ভ্যান নুরজ্জামানকে ধাক্কা মারে। এতে সে রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। ভাটা শ্রমিক বকচরা গ্রামের নজরল ইসলামের ভ্যানে করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে ভোর চারটায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তবে ঘাতক পিকআপটি আটক করা যায়নি।
বার্তা বাজার / ডাব্লিও.এস