করোনা প্রতিরোধে পাকুন্দিয়ায় সেনাবাহিনীর ব্যাপক প্রচারনা

করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সেনাবাহিনীর একটি টহল দল ব্যাপক প্রচারণা শুরু করে।

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ও আর্টিলারির অফিসার ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল হ্যান্ডমাইক নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য ব্যাপক প্রচারনা চালান ।

এ সময় তারা পাকুন্দিয়া সদর ও উপজেলার পুলেরঘাট উপশহর, মঠখলা বাজার, মির্জাপুর, জাঙ্গালিয়া, তারাকান্দি, কোদালিয়া চৌরাস্তায়সহ বিভিন্ন মোড়ে হ্যান্ডমাইকে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারি নির্দেশনায় জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে অনুরোধ করেন এবং মুখে মাস্ক ও দুহাতে গ্লাবস্ ব্যবহার করাসহ ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করার পরামর্শ দেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর