লকডাউন টোলারবাগে নিয়ম মানছেন না কেউ, পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারনে রাজধানীর টোলারবাগ এলাকা লকডাউন থাকলেও গত দু’একদিনে সাধারণ মানুষ অনেকটাই ভুলতে বসেছে এই লকডাউন কিংবা সামাজিক দূরত্ব। ছুটি পেয়ে সামান্য অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই। এছাড়াও প্রধান সড়কে বেড়েছে যানবাহনের আনাগোনা। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্র প্রথম শনাক্ত ২১ জানুয়ারি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রোগীর সংখ্যা ছিলো মাত্র ১৫ জন। কিন্তু দুই মাস দশদিন পরে এসে আক্রান্ত এখন ১ লাখ ৬৩ ৮শ ৪৪জন।

ইতালি প্রথম শনাক্ত ৩১ জানুয়ারি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো মাত্র তিন জন থাকলেও বর্তমানে এই সংখ্যা এক লাখ এক হাজার ৭৩৯ জন।

আবার স্পেনের সূচকটাও অনেকটা একই রকম। এমনটা এদেশে নাও হতে পারে তবে হবে না সেই নিশ্চয়তা দিচ্ছেটা কে। অথচ কেমন চলছে আমাদের লকডাউন।

টোলারবাগের এক বাসিন্দা জানান, বাসায় থাকতে থাকতে শরীর গেছে জ্যাম হয়ে। একটু বেরিয়েছি হাঁটতে। বাইরের পরিস্থিতি সম্পর্কে জানতে।
লকডাউন হলেও অল্পসময়ের জন্য বের হলে ক্ষতি কি।

অন্য এক বাসিন্দা বলেন, সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। আর যেভাবে পরিস্থিতি রয়েছে তাতে মনে হয় না করোনাভাইরাস আর প্রভাব বিস্তার করতে পারবে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা শুধু কি এলাকার হাটাহাটি। রাস্তায় গত কয়েকদিনের তুলনায় বাড়ছে ব্যক্তিগত গাড়ি আর মটরসাইকেলের আনাগোনা। আর সবারই একটাই অযুহাত ওষুধ আর হাসপাতাল।

এমন পরিস্থিতিকে সাধারণ মানুষের সহায়তা ছাড়া কোভিড মোকাবিলা সম্ভব না বলছে আইনশৃঙ্ক্ষণা রক্ষা বাহিনী।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান জানান, এই কয়েক দিনে এ এলাকার মানুষের মধ্যে ধারনা জন্মে গেছে আমাদের কিছু হবে না। ।।সময় নিউজ।।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর