শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তির ১ ঘণ্টা পরই বুলবুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামেকের ৩৯ নম্বর ওয়ার্ডে তিনি মারা বুলবুল। তবে তিনি করোনা সংক্রমিত কী না তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার ১ ঘন্টা পর বুলবুলে মৃত্যু হয়। তার দাবি, মৃত যুবকের অ্যাজমা ছিল।
বুলবুলের শরীরে করোনার উপসর্গ ছিল কী না সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেন নি অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ।
বার্তা বাজার / ডাব্লিও.এস