নাটোরে খাদ্য-সামগ্রীর গাড়ী নিয়ে রাস্তায় এমপি পুত্র

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট মহামারীতে নাটোরে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রায় আয়-রোজগার শূন্য হয়ে পরেছেন নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নিম্ন আয়ের মানুষেরা যেনো কোনভাবেই খাদ্য সংকটে না পড়ে সেজন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নির্দেশে ও সার্বিক তত্বাবধায়নে তাঁর একমাত্র ছেলে আসিফ আবদুল্লাহ্ বীন কুদ্দুস শোভনের ব্যক্তিগত অর্থায়নে ক্ষতিগ্রস্থ রিক্সা ও ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষদের জন্য গাড়ীতে খাদ্য সামগ্রীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ।

মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের রিক্সা ও ভ্যানচালকসহ ১১শত হতদরিদ্রদের মাঝে গাড়ীতে করে খাদ্য সামগ্রী নিয়ে এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ্ বীন কুদ্দুস শোভন নিজে হাজির হন। এর আগে সোমবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ১১শত হতদরিদ্রদের মাঝে একই ভাবে খাদ্য সামগ্রী বিতরন করেন শোভন। এসময় সাংসদ পুত্রের ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন হতদরিদ্র পরিবাবার গুলো।

এমপি পুত্রের বিতরণকৃত খাদ্রসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেয়াঁজসহ সাবান ও মাক্স রয়েছে। বিতরনের সময় সবাইকে সচেতন ও সুরক্ষিত থাকার আহ্বানও জানান শোভন।

এসময় উপস্থিত ছিলেন, কল্লোল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মিল্টন উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাস,গুরুদাসপুর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মোল্লাসহ অনেকে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর