ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরিা হলেন, নেহেদ আলী (৫৫) ও গোকুল আলী (৬০) নামের দুই সহোদর নিহত হয়েছেন। তারা একই এলাকার চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে পাহাড়পুর ঈদগাঁহ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউপি সদস্য ফিরোজ আহমেদ কটার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে সালিশ বৈঠক হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে আবারও হাতাহাতি হয়। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ রহমান কটার সমর্থক দুই ভাই নেহেদ আলী ও গোকুল আলী গুরুতর যখম হন।

আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়পুরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শাস্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর