নবজাতকের নাম রাখা হল ‘লকডাউন’

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের অনেক দেশেই লকডাউন রাখা হয়েছে। এই লকডাউনের মাঝেই ভারতে এক নবজাতকের নাম রাখা হয়েছে লকডাউন।

ভারতীয় সংবাদমাধ্যমে জানায়, সোমবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশে দেওরিয়ায় এই শিশুর জন্ম হয়। পরিবারের সদস্যরা সন্তানের নাম লকডাউন রাখেন। এর নাম রাখার কারণ হিসাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে গোটা ভারতে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মুহূর্তে এ ঘোষণা দেশকে বাঁচাতে খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতে নবজাতকের নাম লকডাউন রাখা হয়েছে।

ওই নবজাতকের বাবা পবন জানান, ‘মহামারী করোনাভাইরাসকে রুখতে সরকার লকডাউনের ঘোষণা করলেও উত্তরপ্রদেশের অনেকেই তা মানতে চাচ্ছে না। অথচ আমাদের উচিৎ সরকারকে সহায়তা করা, নির্দেশ মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তান জন্মদান করলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নেই।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর