মহামারী করোনাভাইরাসের থাবায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৭০ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।
বার্তা বাজার / ডাব্লিও.এস
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।