করোনায় ফ্রান্সে একদিনেই ৪৯৯ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় সপ্তাহখানেকের মধ্যেই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। মঙ্গলবার দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন।

মহামারী করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহের লকডাউন চলছে ইউরোপের দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।

তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২ হাজার ১২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর