কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেলেন সর্দি জ্বরে আক্রান্ত রিকশাচালক

সর্দি জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসোলেশন ওয়ার্ডে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে তিনি মারা যান।

৫৮ বছর বয়সী ওই রিকশা চালকের বাড়ি ঢাকার নবাবগঞ্জের একটি গ্রামে। সেই গ্রামটিকে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর থেকেই লকডাউন ঘোষণা করেছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

নবাবগঞ্জ উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সন্ধায় ওই ব্যাক্তিকে নিয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে আসে। অবস্থার অবনতি ঘটায় তাকে রাত ৯টায় নিয়ে যাওয়া হয় কুয়েত মৈত্রী হাসপাতালে। সেখানেই রাত ১২ টার তার মৃত্যু হয়। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, পরীক্ষার প্রতিবেদন পেলে তিনি করোনায় আক্রান্ত কি না, তা জানা যাবে। তিনি আরও বলেন, মৃত ওই ব্যক্তির ভাতিজা ২২ মার্চ ইতালি থেকে গ্রামের বাড়ি আসেন। এরপর থেকে ভাতিজার সঙ্গে বসবাস ও চলাফেরা করতেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর