করোনা ভাইরাসে কাবু পুরো বিশ্ব। এ ভাইরাসে মারা গেছে চল্লিশ হাজারেরও বেশী মানুষ। এমন অবস্থায় গত রোববার বিয়ে হওয়ার কথা ছিল ভারতের কেরালার কুন্নুরে কর্মরত চিকিৎসক সাফি মোহাম্মেদের। কিন্তু করোনা রোগীদের সেবা করার জন্যই বিয়েটা পিছিয়ে চিকিৎসা সেবায় নেমে পড়েন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসর প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের এক ব্যবস্যায়ীর সঙ্গে হতো বোববার কেরালার চিকিৎসক সাফি মোহাম্মেদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই বিয়ের দিন পিছিয়ে দেন। কারণ, দেশের এই পরিস্থিতির মধ্যে বিয়ে করা মানে তার কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তাই বিয়েটা পিছিয়ে পুরো দিনটাই কাটালেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
ওই দিন সাফির হবু স্বামীও বিয়ের জন্য তৈরি ছিলেন। কিন্তু কনে বলে দিলেন, এখন বিয়ে হবে না। আগে দেশের অবস্থা ভালো হোক। আপাতত চিকিৎসক হিসেবে কাজ করতে চান তিনি।
কেএ/বার্তাবাজার