মারা গেছেন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া একজন রোগী। সোহরাওয়ার্দী মেডিক্যালের পরিচালক উত্তম বড়ুয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ওই পুরুষ রোগীর আনুমানিক বয়স হবে ৫০ এর মত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরেই তাকে হাসপাতালে আনা হয়। সন্ধায় তিনি মারা যান।
উত্তম বড়ুয়া জানান, ঢাকা মেডিক্যালে ওই গেলে সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুর্মিটোলা থেকে পাঠানো হয় সোহরাওয়ার্দী মেডিক্যালে।
দায়িত্বশীল একটি সুত্র জানিয়েছে ওই ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে শিশু হাসপাতালে। তবে নমুনা সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছেন উত্তম বড়ুয়া।
বার্তাবাজার/এসজে