শ্রমিকদের বাড়ী ভাড়ার বিষয়ে মালিকদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সকল শিল্পের শ্রমিকরা সমস্যায় পরেছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়ি ভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।
মঙ্গলবার (৩১ মার্চ) বাড়ির মালিকদের প্রতি সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।’
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজারের অধিক।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ লাখ ৮৫ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ৫ লাখ ৮২ হাজার ৩৫৩ জন চিকিৎসাধীন এবং ২৯ হাজার ৪৮৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বার্তাবাজার/এমকে