যুবকদের উদ্যোগে আরও ৫৭০টি পরিবার পেল খাদ্য সামগ্রী

‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকার বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বেপারী বাড়ী এলাকার যুব সমাজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

করোনা ভাইরাসের প্রভাবে বিপাকে পড়া খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে মঙ্গলবার বিকেলে স্থানীয় যুবক সমাজ ৫৭০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

এ সময় এলাকার সকল মুসল্লী ও সকল যুবকদের সম্মিলিত সহযোগিতায় এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়। পরে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার মহামারী থেকে বাঁচতে মহান আল্লাহ’র নিকট দোয়া করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর