পটুয়াখালীতে যৌনপল্লীতে খাদ্যসামগ্রী বিতরন করেন পৌর মেয়র

করোনাভাইরাস প্রতিরোধে ১৮০জন যৌনকর্মীদের মাঝে চাল, আলু, ডাল ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টায় পৌর শহরে অবস্থিত যৌনপল্লীতে ওই সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

গত কয়েক দিস যাবত শহরের এই যৌন পল্লিটি বন্ধ থাকায় এখানকার যৌন কর্মীরা মানবেতর জীবন যাপন করছিলো। এমন খবরে তাদের জন্য সহায়তার হাত বাড়ান মেয়র মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, পটুয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ফারুক মৃধা, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহিদ হোসেন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এ্যাড. কাজল বরণ দাস, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হোসেন লাবু, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মতিন মাহামুদ জাহিদ, ৪৫৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ঝর্না সিকদার, ৭৮৯ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজিরা ইসলাম রিয়া মনি ও স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা মোস্তাফিজুর রহমান বাপ্পি সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ তাদের এই দূ সময়ে আমার পাশে দারানোর সময়। পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরে পাঁচ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হবে।

পৌর এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। এছাড়া ন্যাজ মূল্যে টিসিবি পন্য বিক্রি শুরু করা হয়েছে। আমার পৌর এলাকার মধ্যবৃত্ত পরিবারের মাঝেও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে যৌনপল্লী বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা কর্মহীন হয়ে পড়েছে। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর মানুষদের যাতে অনাহারে দিন কাটাতে না হয়। তার জন্য ১৮০জন যৌনকর্মীর মধ্যে চাল, আলু, ডাল ও সোয়াবিন তৈল বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ করোনাভাইরাস প্রতিরোধে পটুয়াখালী যৌনপল্লী বন্ধ করে দেওয়া হয়। #

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর