করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর প্রতিরোধে অদ্য-৩১/৩/২০২০ খ্রিঃ তারিখ দক্ষিনখান থানাধীন গাওয়াইর এলাকায় সংরক্ষিত (৪৯,৫০,৫১)মহিলা ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানার সহযোগিতায় সাধারন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,সাবান,রাস্তায় বিলিচিং পাউডার ছিটানো, মশক নিধন ও সাধারন জনগনের মাঝে পরিষ্কারক সামগ্রী বিতরণ করেন বিমানবন্দর থানা আ:লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হাওলাদার (আলম), বিমান বন্দর থানা আ:লীগেরসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মন্ডল , মো: বাহার সহ এলাকার সাধারন কিছু জনগন।

একই সাথে করোনা ভাইরাস(কোভিড-১৯) এর ভয়াবহতা রোধকল্পে সাধারন জনগনের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা সহ সকলকে নিজ গৃহে অবস্থান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যপারে পরামর্শ প্রদান করেন তারা।
কেএ/বার্তাবাজার