মৃত্যুপুরী ইতালিতে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জন। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৭৯২ জন। ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত দু’দিন ধরে নতুন রোগী শনাক্তের হার কিছুটা কমেছে।
সোমবার (৩০ মার্চ) ইতালিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ৫০ জন, মারা গিয়েছিলেন ৮১২ জন।
দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন এখনও ৭৭ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে অন্তত চার হাজার রোগীর অবস্থঅ সঙ্কটাপন্ন।
বার্তাবাজার/এমকে