করোনা ভাইরাস সচেতনতায় ফার্মেসি অপরিচ্ছন্ন রাখার অভিযোগে ভুয়া ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কথিত ম্যাজিস্ট্রেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদীতে।
রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট সাবরিন সুলতানা এনি নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে পরিচয় দেয়। তার সঙ্গীরা হলেন, কটিয়াদীর চাতল গ্রামের মনসুর উদ্দিনের পুত্র আব্বাস ও একই এলাকার রাসেল। তবে তাদের দুজনের কাছ থেকে মানবাধিকার কর্মীর প্রিচয় পত্র উদ্ধার করে পুলিশ।
জানা যায়, কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকার ইসরাইলের ফার্মেসীতে ভ্রাম্যমান আদলত পরিচয়ে এই ৩ জন প্রবেশ করে। দোকান অপরিস্কার রাখায় ৩ হাজার টাকা জরিমান করে তাদের। দোকান মালিক ইসরাইল টাকা দিতে না পারায় তারা পুলিশের ভয় দেখায়। পরিচয়পত্র দেখতে চাইলে প্রতারকচক্র উল্টাপাল্টা কথা বলত শুরু করে।
পরে উত্তেজিত জনতা তাদের আটক করে পুলিশে খবর দিলে, কটিয়াদী থানা পুলিশ এসে তাদের আটক কর নিয়ে যায়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান। এ ঘটনায় দোকানি মো. ইসরাইল বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মঙ্গলবার তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে