করোনাভাইরাসের কারণে ৭ দিন ধরে অঘোষিত লকডাউনে আছে পটুয়াখালীর দুমকি। ৭টি দিন পার হয়ে গেলেও খালপাড়ের একটি ঝুপড়ি ঘরে বসবাস করা ৭০ বছর বয়সী বৃদ্ধ সোহবানের খবর কেউ রাখেনি। দোকানপাট বন্ধ থাকায় কারও কাছে কিছু চেয়েও আনতে পারেনি। টানা তিন দিন ধরে শুধু পানি খেয়েই বেঁচে আছে। মাঝখানে এক প্রতিবেশি কয়েক টুকরা কেক দিয়ে গিয়েছিলেন।
বৃদ্ধ সোবহান হাওলাদারর সাথে কথা হলে তিনি জানান, করোনায় আমাকে মারতে পারবে না। খাবার না পেয়েই মারা যাব। দোকানপাট খোলা থাকলে লোকজনের কাছে কিছু চেয়ে খেতাম। এখনতো সেই সুযোগও নাই।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, কত সচ্ছল মানুষ কতভাবে সাহায্য পায়, আমি না খাইয়া মরি। আমার খোঁজ কেউ নেয় না।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, ওই ওয়ার্ডের মেম্বারের করা তালিকায় সোবহানের নাম থাকায় তাকে সহায়তা দেয়া হয়নি। তাকে ১০ কেজি চাল দেয়ার ব্যবস্থা করন
দুমকি উপজেলার এসিল্যান্ড আল ইমরান জানান, আমি এই বিষয়টি জানতাম না। আজকেই উনার খাবারের ব্যবস্থা করব।
বার্তাবাজার/এসজে