করোনা ভাইরাসের ভয়ে ছুটি চাওয়ায় তা না দিয়ে সন্ত্রাসী ভাড়া করে এনে পিটিয়ে আহত করা হয়েছে ১৫ শ্রমিককে। বগুড়ার শেরপুরে রনক স্পিনিং মিলে সমবার (৩০ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেলেও তা অস্বীকার করেছে মিল কর্তৃপক্ষ।
জানা যায়, উপজেলার শোলাকুড়ি এলাকায় সরকারের নির্দেশনা অমান্য করে এখনও চালু রয়েছে স্পিনিং মিলটি। মিলের শ্রমিকদের পর্যাপ্ত করোনাপ্রতিরোধী সুবিধা না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভোগে ছুটি দাবী করে। এরপরই তাদের উপর হামলা চালানো হয়।
এ বিষয়ে রনক স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার আবুল কাশেম জানান, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখেই কাজ করা হচ্ছে। স্থানীয় কতিপয় সুবিধাভোগীর গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটতে পারে। কোনো মারধর হয়নি। কাউকে চাপ প্রয়োগও করা হয়নি।
এদিকে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, শ্রমিক আন্দোলনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সেজন্য পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বার্তাবাজার/এসজে