দরিদ্রদের পাশে কলাতিয়া ইউপি চেয়ারম্যান

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছেন ইউপি চেয়ারম্যান মো: তাহের আলী।

আজ ৩১ মার্চ (মঙ্গলবার) দুপুর বারোটার দিকে নিজ উদ্যোগে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করেন। এসময় প্রায় ২ হাজার দুইশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন, কলাতিয়া আওয়ামীলীগ সভাপতি আব্দুল আজিজ ,সম্পাদক সেলিম দুরানী, যুবলীগ নেতা আব্দুল বারেক, মো.মামুন, ছাত্রলীগ নেতা আবিদ আলী, ছাত্রলীগ নেতা শাহজালাল অপু ও ইউপি সকল সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন বলেন, দেশের এ ক্লান্তিলগ্নে সরকারের আহবানে সাড়া দিয়ে খেটে খাওয়া কর্মহীন মানুষ লকডাউন আছেন। সেই মুহুর্তে কলাতিয়া ইউপি চেয়ারম্যান নিজ উদ্যোগে এ সকল অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন, এ মহৎ কাজকে আমি স্বাগত জানাই।

তিনি সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বজায় রাখুন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর