বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে কে বসবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে। তবে আইজিপি হওয়ার পথে সবচেয়ে এগিয়ে আছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
পুলিশ সদরদপ্তরের কর্মকর্তারা জানান, নতুন আইজিপি নিয়ে আলোচনা করতে করতে সদর দপ্তরের কাজের গতিও কম গিয়েছে। সবাই পরবর্তী আইজিপির দিকে তাকিয়ে বড় ধরণের সিদ্ধান্তের ক্ষেত্রে ঝুঁকি নিতে চাচ্ছেন না।
বাংলাদেশ পুলিশের কর্মকর্তা বেনজীর আহমেদ বর্তমানে র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। ১৯৮৮ সালে পুলিশে যোগদান করা বেনজীর আহমেদ ২০১৫ সালের ৭ জানুয়রি থেকে র্যাবের মহাপরিচালক হিসাবে কাজ করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন বস্নিয়া ও কসোভোতে। ডিএমপির কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
মহাপরিদর্শক পদে জাবেদ পাটোয়ারির ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে র্যাবের ডিজি পদে কর্মরত অতিরিক্ত আইজিপি বেনজীর আহমেদ এর চাকরির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত।
তবে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, আইজিপি কে হবেন তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর।
বার্তাবাজার/এসজে