সিংগাইরে করোনা মোকাবেলায় দরিদ্রদের মাঝে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ

মানিকগঞ্জের সিংগাইর পৌর সভা এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি অর্থায়নে অতি দরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার (৩১ই মার্চ) বিকাল ৩ টার দিকে সিংগাইর পৌরসভা এলাকার দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি ডাল, ১টি সাবান দিয়ে সহায়তা করেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা।

অপরদিকে রিক্সা ও ভ্যান চালক যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছে তাদেরকে নগদ ২শত টাকা করে দিয়ে ঘরমুখি করার চেষ্টা করছে উপজেলা প্রশাসন।

ছবি: বার্তাবাজার।

তাছাড়া আজ সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত উপজেলার বাইমাইল,গেরাদিয়া,বায়রা,সিংগাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে দোকানের মূল্য তালিকাসহ দোকানের সামনে ভীড় না করা,অযথা ঘুরাঘুরি না করা জন সচেতনামূলক দিক নির্দেশনা দেন ইউএনও রুনা লায়লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা বলেন- যারা অসহায়,দরিদ্র দিন মজুর তাদের সরকার সহায়তা দিচ্ছে। রিক্সা ও ভ্যান চালকদের ঘরমুখি করার জন্য ২শত করে টাকা দিচ্ছি যা অব্যাহত থাকবে। যাদের দিচ্ছি তাদের নাম,ঠিকানা লিখে রাখছি পরবর্তীতে বের হলে আইনুনাগ ব্যবস্থা নিবে বলে স্থানীয় সাংবাদিকদের জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর