মাগুরায় মুক্তিযোদ্ধার ব্যক্তিগত উদ্যোগে ১শ মানুষকে ত্রাণ বিতরণ

করোনা প্রতিরোধে লক ডাউন চলাকালিন জনগণের কষ্ট লাঘবে নিজ উদ্যোগে গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার জহুর-ই-আলম।

আজ মঙ্গলবার দুপুরে সদরের শেখপাড়া প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে শতাধিক গরীব মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।এ বীর মুক্তিযোদ্ধা জানান- করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সাধারণ জনগনের সর্বাত্মকভাবে এগিয়ে আসা জরুরী।

সে বিবেচনায় নিজ উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম শুরু করেছেন তিনি। এ সময় সকলকে লক ডাউনের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর