কষ্ট হলেও নগরবাসীকে ঘরে থাকার আহ্বান সাঈদ খোকনের

কষ্ট হলেও এ সময় নগরবাসীকে ঘরে থাকার আহবান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। খাবারের কোন সংকট হবে না বলে দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাইকোর্ট প্রাঙ্গণে ৮০০ ছিন্নমূল ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, করোনার প্রকোপ হিসেবে সামনের দিনগুলোকে আরো ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত কঠিন হবে।

মেয়র জানান, পর্যায়ক্রমে ৫০ হাজার গরিব মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হবে। তবে, ত্রাণ সামগ্রী সিটি করপোরেশনের ময়লার গাড়ি দিয়ে সরবরাহ করায় সমালোচনার শিকার হন মেয়র সাঈদ খোকন।

মেয়র সাঈদ খোকন জানান, আগামী দিনগুলো অত্যন্ত কঠিন সময়। আমরা ঘরে থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি। সেই সঙ্গে নিজের জীবনকে রক্ষা করি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর