সাধারণ ছুটির মাঝেই তিন দফায় ত্রাণ বিতরণ হবে

করোনা ভাইরাস সঙ্কটে সারাদেশেই সাধারণ ছুটি ঘোষণা করে কার্যত লকডাউন করে দেয়া হয়েছে সারা দেশ। এবার ছুটির মাঝেই কর্মজীন শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজনকে আরও তিন দফা ত্রাণ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

ত্রান প্রতিমন্ত্রী জানান, ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছেচ। সেই মোতাবেজ আমরাও সিদ্ধান্ত নিয়েছি আগামী এপ্রিলের ২, ৪ এবং ৬ তারিখে প্রত্যেক জেলা প্রশাসকের কাছে ত্রাণসামগ্রী পাঠাবো। যাতে ছুটি চলাকালীন সময় পর্যন্ত দেশের কর্মহীন মানুষকে খাদ্যের জন্য কষ্ট করতে না হয়।

করোনাভাইরাস কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি চলছে। এর মধ্যে ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর