আজ মঙ্গলবার(৩১ মার্চ) লালমনিরহাট জেলার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড মতিয়ার রহমান এর ব্যক্তিগত উদ্যোগেে শতাধিক দুস্থ পরিবার কে খাদ্যসামগ্রী দেয় তার মেয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি।
রাতের আঁধারে গ্রামের দুস্থ পরিবারের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে কয়েকদিনের খাবার জন্য চাল ডাল আলু। সেঁজুতি বার্তা বাজার কে বলেন জেলার মানুষের বিপদে এবং নানান দুর্যোগে জেলা আওয়ামীলীগ সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছে।তারই ধারাবাহিকতায় আজ জেলা পরিষদের চেয়ারম্যান এর উদ্যোগে এই খাদ্য সহযোগিতা করা হয়।
সকল বিত্তবান মানুষদের দুস্থ মানুষদের সহযোগিতা করতে অনুরোধ জানান এই করোনা যোদ্ধা নিশাত রিদওয়ানা সেঁজুতি।
কেএ/বার্তাবাজার