করোনাভাইরাসের আতঙ্ক ও সংক্রমণে থমকে আছে পৃথিবী। ঘরবন্দী সময় কাটছে কোটি মানুষের। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলোর সময়।
এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্নআয়ের দিনমজুর মানুষেরা। আর এ অসহায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৬০ টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৩১ মার্চ) মঙ্গলবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব-পাড়ার হিজলতল ও নাজিরাবাগ এলাকায় ব্যাক্তি উদ্যোগে কিছু তরুণ তাদের নিজস্ব তহবিল থেকে ৬০ টি সুবিধাবঞ্চিত, স্বামীপরিত্যক্ত, প্রতিবন্ধি পরিবারসহ কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারের মাঝে এক ব্যাগ করে খাদ্য সামগ্রী (৩ কিজি চাল, ১ কিজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি আলু বিতরণ করেন।
উদ্যোগী তরুণরা জানান, আমার কয়েক জন মিলে নিজেদের ইচ্ছায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছি।
কোনও সাংগঠনিক পরিচয় ছাড়া কেবলমাত্র মানবতাবোধ থেকে আমরা এই কাজে অংশ নিয়েছি বলে জানান এই তরুণরা। তাদের আশা, সমাজের অন্য বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষেরা উপকৃত হবেন।
কেএ/বার্তাবাজার