সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) জানিয়েছে, দেশটিতে করোনায় ৮৩ বছর বয়সী আরো একজন ব্যক্তি মারা গেছে এবং আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত মোট ২৬২ জন আক্রান্ত হয়েছে এবং ৮ জন মারা গেছে। ডাঃ লিওনিওস কোস্ট্রিকিস বলেছেন যে ২৬২ জনের মধ্যে ১৪৩ জনের দেহে করোনোভাইরাস ঢুকেছে অন্য ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে। আক্রান্ত ব্যক্তিদের থেকে এই পর্যন্ত মাত্র ২৩ জনকে ভাইরাস থেকে মুক্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, একদিনে ৩২ জন আক্রান্ত হওয়া এটা অনেক বড় একটি দুঃসংবাদ। দুইদিন আগেও একদিনে ৩৫ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যাওয়ায় সরকার ব্যাপারটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখছেন। একইসাথে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বার্তাবাজার/এসজে