দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে ঘরে থাকা ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। তার বেতন থেকে খাদ্য সহায়তার জন্য চার লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সখীপুর উপজেলা হল রুমে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জোয়াহেরুল ইসলাম। দুই উপজেলার ইউএনও ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কর্মহীন মানুষের হাতে সংসদ সদস্য নিজে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।
এ সময় জোয়াহেরুল ইসলাম জানান, বাসাইল-সখীপুরের কোনো কর্মহীন ও দরিদ্র মানুষ না খেয়ে মরবে না। করোনাভাইরাসকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করে আমরা সফলকাম হব ইনশাআল্লাহ।
বার্তাবাজার/এমকে