চাল ডাল নিয়ে বেদে পল্লীতে ময়মনসিংহ পুলিশ সুপার

করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পরেছে খেটে খাওয়া নিম্ন আয়র মানুষ গুলো। হতদরিদ্র এসব মানুষদের প্রশাসন এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকে এরই মধ্যে দিচ্ছেন খাদ্য সহায়তা। কিন্তু বেদে সম্প্রদায়ের কাছে পৌঁছেনি কোনো সহায়তা সামগ্রী। এমন খবর শুনে নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেন পুলিশ সুপার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে খাদ্য সামগ্রিসহ পুলিশ সুপার আহমার উজ্জামান তার কর্মকর্তাদের সাথে নিয়ে হাজির হন বেদে পল্লিতে। নিজ হাতে বিতরণ করেন সহায়তা সামগ্রি।

ছবি: বার্তাবাজার।

করোনা প্রকোপে সারাদেশ যখন অচল, তখন দুবেলা খাবার জুটবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এ মানুষ গুলোর। সবকিছু বন্ধ, বাহিরে বের হওয়াও বন্ধ আর বন্ধ মানে জুটছেনা কোন কাজ। যখন করোনায় এমন অবস্থা তখন কাজ না পেয়ে ঘরে বন্দি তারা। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়েছেন ভাসমান বেদে সম্প্রদায় পরিবার। বিভিন্ন পর্যায়ে থেকে অনেক জায়গায় খাদ্য সহায়তা দিলেও পৌঁছেনি বেদে সম্প্রদায়ের কাছে।
ছবি: বার্তাবাজার।

বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের নজরে আসলে অফিসারদের ব্যক্তিগত তহবিল এবং মহার্ঘ্য ভাতার একটা অংশ থেকে সহায়তা দেয়ার উদ্যোগ নেন। খাদ্য সহায়তার তালিকায় ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, হাফ কেজি তেল, হাফ কেজি লবন। ময়মনসিংহ নগরীর ব্রীজ এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ের ৭০টি বেদে পরিবারের কাছে এ সব তুলে দেন পুলিশ সুপার।
ছবি: বার্তাবাজার।

ময়মনসিংহ পুলিশ ‍সুপার আহমার উজ্জামান বলেন, মূলত সরকারি তালিকার বাহিরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না, বা বঞ্চিত হচ্ছেন, তাদের খুজে বের করে যতোটুকু সম্ভব সহায়তা করা হচ্ছে। ব্যক্তিগত তহবিল এবং মহার্ঘ্য ভাতার একটা অংশ থেকে এ সহায়তা দেয়া হচ্ছে। ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর