এশিয়া থেকে করোনা সহজেই যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এখনই মহামারি করোনা বিদায় নিবে না। মঙ্গলবার (৩১ মার্চ) সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, করোনার বিস্তার রোধে বিভিন্ন দেশ এগিয়ে আসছে বলে গণসংক্রমণ ঠেকানোর সময় পাওয়া যাচ্ছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক প্রতিনিধি তাকেশি কাসাই জানান, এত সব পদক্ষেপ নেয়ার পরও মহামারি চলাকালে এ অঞ্চলে সংক্রমণের ঝুঁকি থাকবেই।

অনলাইন মিডিয়া ব্রিফিংয়ে কাসাই বলেন, আমি স্পষ্ট করে বলছি- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই মহামারি শেষ হতে এখনও অনেক দেরি। এটি একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে। আমাদের অসতর্ক হওয়ার সুযোগ নেই। প্রত্যেক দেশকেই ব্যাপক মাত্রা কমিউনিটি সংক্রমণের ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর