যশোরে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য প্রদান
যশোরে উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা পুলিশের তত্বাবধানে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩১শে মার্চ)বেলা ৩ টায় জেলা পুলিশ অফিসের নতুন ভবন চত্বরে এ খাদ্য প্রদান করা হয়।
এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম,গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ অপু সরোয়ার,সদও ফাড়ির ইন্সপেক্টও তুষার মন্ডল প্রমুখ।
যশোর জেলা পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন বলেন, নোভেল করোনা ভাইরাসের জন্য সারা দেশে চলমান লকডাউনের জন্য যে সকল খেটে খাওয়া গরীব অসহায় দিনমজুরদের স্বাভাবিক জীবন-যাপন থেমে যাচ্ছে তাদের পাশে থেকে আমরা যশোর জেলা পুলিশ বিভিন্ন ভাবে সাহার্য্য সহযোগিতা করে যাচ্ছি।
কেএ/বার্তাবাজার