কুষ্টিয়ায় অসহায়ত্ব জীবনযাপন করছে বেদেনীর ৬ পরিবার
কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের গজনবী পুর লালন তৈল পাম্পের পাশে ঘরবাড়ি না থাকা ৬ টি পরিবারের ১৪ জন বেদে বেদেনীর অসহায়ত্ব অবস্থায় জীবনযাপন করছে।
দিন যাচ্ছে মুড়ি আর পানি খেয়ে। মাঝে মধ্যে কিছু না খেয়েও তাদের দিন চলে যাচ্ছে। তাদের আয়ের এক মাত্র পথ হলো বাজারে, দোকানে, দাঁতের মাজন, ব্যাথার ঔষুধ বিক্রি করে সংসার চালানো, কিন্তু কোরোনা ভাইরাসের কারনে তাদের আয়ের পথ সব বন্ধ।
তাদের বর্তমান জীবন যাপন সম্পর্কে তারা এই সব কথা গুলো বলেন। তারা আরো বলেন খুব সমস্যার কারনে মানুষের দ্বারে গেলে তারা আমাদের সাথে কথায় বলতে চাই না, কোরোনার ভয়ে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি।
ঘরে চাউল নেই, রাতে যে কি খাবো। ছোট বাচ্চা নিয়ে আমাদের এই ১৪ জন বেদে, বেদেনির ৬ টি পরিবার কিভাবে দিন যাচ্ছে মহান আল্লাহ ভালো জানেন। আমরা আপনাদের কাছে একটু সাহায্য চাই। একটু ভাত খেতে চাই। আরো বলেন এই আমাদের বর্তমান জীবন যাপন।
কেএ/বার্তাবাজার