সৌদি আরবে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

সৌদি আরবের মদিনায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছে। ডা. আফাক হোসেন নামে ওই ব্যাক্তি প্রায় দুই দশক ধরে মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তিনি মারা যান।

ডা. আফাক হোসেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ডা. আফাক ছিলেন ওই মেডিকেলের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী।

এর আগে গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।

তবে তার কোনো আত্মীয়স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেননি। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে। মৃত ব্যক্তির বাড়ি সাভারে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ওখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর