করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে চলমান সরকারী বন্ধের কারণে খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষ ভোগান্তিতে পড়েছেন। এমন সময়ে ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের ৪০০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের দায়িত্ব নিলেন ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ মালেক।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ মার্চ) এম.এ মালেক এর উদ্যোগে ধামরাই উপজেলার গাংগুটিয়া, সুয়াপুর ও নান্নার ইউনিয়নের খেটে খাওয়া এবং দুঃস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে এসময় আলহাজ্ব এম.এ মালেক বলেন , দেশের এই দুঃসময়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে । আমি যে পর্যন্ত বেঁচে থাকব ধামরাইয়ের ১৬টি ইউনিয়নের কোনো দুঃস্থ এবং অসহায় না খেয়ে থাকবে না ইনশা আল্লাহ।
ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এসএম মৃদুল আল মামুন জয় এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) সহ অন্যান্য নেতাকর্মী।
কেএ/বার্তাবাজার