মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ৫ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী তার ব্যাক্তিগত তহবিল থেকে এ অনুদান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনসার আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা খন্দকার আব্দুল মাতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,শফিকুল ইসলাম শফি প্রমুখ।
কেএ/বার্তাবাজার