নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ রিক্সা ও ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রীর গাড়ী নিয়ে যাচ্ছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা অাওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির পুত্র অাসিফ আবদুল্লাহ্ বীন কুদ্দুস শোভন।
মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামাজিক দুরত্ব বজায় রেখে বড়াইগ্রাম এবং গুরুদাসপুর দুই উপজেলার ৩টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের রিক্সা ও ভ্যানচালকসহ ২৫শ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে সাংসদ পুত্র আসিফ আব্দুল্লাহ্ বীন কুদ্দুস শোভন নিজে হাজির হন। এসময় এমপি পুত্রের ব্যাক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন হতদরিদ্র পরিবাবার গুলো।
এমপি পুত্রের বিতরণকৃত খাদ্রসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেয়াঁজসহ সাবান ও মাক্স রয়েছে। বিতরনের সময় সবাইকে সুরক্ষিত থাকার আহ্বানও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, কল্লোল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মিল্টন উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মোক্তাদিরুল ইসলাম মিন্টু বিশ্বাস, নান্নু মোল্লা প্রমূখ।
কেএ/বার্তাবাজার