মুরাদনগরে ইউপি সদস্যের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জরুরী সেবা ব্যতীত সব কিছু বন্ধ থাকায় মুরাদনগরে কর্মহীন শতাধিক দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন মোল্লা।

অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়ার লক্ষ্যে এই ইউপি সদস্যের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে মঙ্গলবার দুপুরে দিঘীরপাড় ও কুড়াখাল গ্রামের শতাধিক পরিবারের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য দ্রব্যের মাঝে রয়েছে চাল, ডাল, আটা, পেয়াজ, সাবান। এসময় আরো উপস্থিত ছিলেন বাঙ্গরাবাজার থানা যুবলীগের সদস্য শাহিন ভূইয়া, ব্যবসায়ী সফিকুল ইসলাম, যুবলীগ নেতা মামুন সরকার, আ’লীগ নেতা সেলিম সরকার ও আলম মিয়া।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর