ফরিদপুরে পুলিশ সদস্যরা নিজেদের ২ দিনের বেতনের টাকা তুলে দুই শতাধিক অসহায় মানুষদের মুকে হাসি ফুটিয়েছেন। পুলিশের িএমন মহত কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন ফরিদপুর জেলার বিশিষ্টজনেরা।
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে পুলিশের একটি দল।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা উপজেলার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ফরিদপুর কোতোয়ালি থানা, নগরকান্দা ও সদরপুর উপজেলায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেশ কয়েকজন অসহায় ব্যক্তির বাড়ি গিয়ে পুলিশ সদস্যরা খাদ্য সামগ্রী দিয়ে আসেন।
আগামীকাল বুধবার (১ এপ্রিল) সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম জানান, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি করোনার কারণে যেসব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিনপাত করছেন সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ।
পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের জানান, ফরিদপুর জেলা সকল পুলিশের সদস্যের দুই দিনের বেতন এ ফান্ডে দেয়া হচ্ছে। এখান থেকেই প্রতিদিন বিভিন্ন উপজেলার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
তিনি আরো জানান, এ পরিস্থিতি সামনে আরো যতদিন চলবে আমরা পুলিশের পক্ষ থেকে দুস্থ পরিবারকে ততদিন পর্যন্ত খাদ্য সহায়তা করতে থাকবো।
বার্তাবাজার/এম.এম