জ্বর নিয়ে একজনের মৃত্যু, করোনা সন্দেহে আতংকে এলাকাবাসী

টাঙ্গাইলের মধুপুরে হবিবুর রহমান হবি (৩৫) নামের এক গার্মেন্টস কর্মীর কয়েক দিন জ্বরে ভোগার পর মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মৃত্যুবরণ করেন। স্থানীয়দের ধারণা তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুববরণ করেছেন।

নিহত হবি উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের টেক্কার বাজার এলাকার হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় থেকে গার্মেন্টেসে কাজ করতেন বলে জানা গেছে।

মহিষমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়া লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে ছেলেটি ঢাকায় থেকে কাজ করতো। কয়েক দিন আগে জ্বর নিয়ে বাড়িতে এসেছিল।

বিষয়টি তারা গোপন রেখেছিল। আজ পাতলা পায়খানা শুরু হয়েছিল এবং রক্ত বমি হয়েছে। দুপুরে তারমৃত্যুর পরই এসব খবর শোনা গেছে।

এ ব্যাপারে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, করোনাভাইরাস সংক্রান্ত টিমসহ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স টিম পাঠানো হ”েছ। মৃতের রক্তের নমুনা সংগ্রহ করে তার জানাজা শেষে দাফন হবে। আশে পাশের বাড়িসহ এলাকা লকডাউন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রুবিনা ইয়াসমিন জানান, যতটুকু জানা গেছে করোনার উপসর্গের সাথে মিলে না। পায়খানার দ্বার দিয়ে রক্ত যাওয়া বা রক্ত বমি হওয়া তো করোনার উপসর্গ নয়। তবুও পরীক্ষা করে জানা যাবে করোনা কি না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর