করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইপমহাদেশের প্রক্ষাত পীর আব্দুল হালিম হুসাইনী (র) প্রতিষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি জামিয়া হুসাইনীয়া আসআদুল উলুম কউমি ইউনিভার্সিটির অরাজনৈতিক সামাজিক সহযোগী সংগঠন হুছাইনিয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩১) মার্চ দুপুরে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষ যারা এই সংকটে কর্মহীনতা হয়েছে তাঁদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হুছাইনিয়া সেচ্ছাসেবী তওহিদী যুব সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদুর রহমান,হুছাইনিয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মনির হোছাইন কেরামত, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোকারিম হোসেন,কোষাধ্যক্ষ পারভেজ,সহ সাংঠনিক সম্পাদক নাবী ও এলাকার স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হুছাইনিয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক মোকারিম হোসেন বলেন, দেশের এই সংকট সময়ে যারা কর্মহীন হয়েছে এমন শতাধিক পরিবারকে সহযোগীতার পরিকল্পনা আছে হুছাইনিয়া দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন।
বার্তা বাজার/শাহরিয়া.হৃদয়