গলব্যাথা, জ্বর ও সর্দি-কাশিতে এসএসসি পরীক্ষার্থী মারা যাওয়ায় আশে পাশের কয়েকটা বাড়িকে লকডাউন করে পুরো গ্রামতাকে কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়।
ভাণ্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচএম জহিরুল ইসলাম বলেন, ছেলেটি চারদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ থেকে ছেলেটিকে হাসপাতালে আনার জন্য নির্দেশ দিলেও পরিবারর লোকজন নিয়ে আসেনি। বাড়িতেই ছেলেটির মৃত্যু হয়।জ্বর-কাশিতে মৃত্যু হওয়ায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের বাড়িসহ পার্শ্ববর্তী বাড়িগুলোকে লকডাউন এবং দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে।
বার্তাবাজার/এসজে