ঘাটাইলে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিনব্যাপী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত করোনা ভাইরাসের (কভিট১৯) কারনে দুস্থ ও খাটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে যাওয়ার কারনে তাদের কষ্ট কে লাগবো করার প্রত্যয়ে সাংসদ আতাউর রহমান খান এর পক্ষ থেকে দুস্থদের মাঝে চাউল, ডাউল আলু, সাবান বিতরণ করা হয়।

বিতরণ কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা,ঘাটাইল উপজেলা নির্র্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌর মেয়র শহীদুজ্জামান খান ঘাটাইল পৌর কাউন্সিলর মো.মাজহারুল ইসলাম,শেখ মোঃ কবির আহম্মেদ।

করোনা ভাইরাস মোকাবেলায় ঘাটাইলবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে বলেও জানিয়েছেন এমপি আতাউর রহমান খান। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী সকল নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর