চিকিৎসা দিতে হাজার শয্যার ভাসমান হাসপাতাল

সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সব দেশকে ছাড়িয়ে আক্রান্তের দিক দিয়ে এবার প্রথম স্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে গুরুত্বারোপ না করলেও এখন নিজেই লেগেছেন করোনা সামলাতে উঠেপরে। মার্কিন মুল্লুকে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মারা গেছে নিউইয়র্কে।

নিউইয়র্কের করোনা পরিস্থিতি সামাল দিতে ১ হাজার শয্যার একটি ভাসমান হাসপাতাল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনি।

ম্যানহাটনের একটি জেঠিতে মার্কিন নৌবাহিনীর ১ হাজার শয্যার ইউএসএনএস কমফোর্ট জাহাজ নোঙর করেছে। ভার্জিনিয়ার নফক থেকে ৪ দিন আগে ৮৯৪ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট জাহাজটি ছেড়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর