করোনা ভাইরাস প্রতিরোধে একাটি তহবিল ঘঠন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই তহবিলটি নিম্নআয়ের মানুষদের সাহায্যর জন্য গঠন করা হয়। এ তহবিলটির নাম‘ন্যাশনাল সলিডারিটি ক্যাম্পেইন’এরদোয়ান নিজের ৭মাসের বেতনের অর্থ দিয়ে এ তহবিল গঠন করেন।
গত সোমবার ৩০ মার্চ জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এরদোয়ান এই তহবিল গঠনের ঘোষণা দেন।
নিম্নআয়ের মানুষদের সাহায্যর সহায়তায় জন্য ওই তহবিল গঠনের ঘোষণা দিয়ে এরদোয়ান , তিনি বলেন নিজে সাত মাসের বেতনের অর্থ দিয়ে আমি আজ এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইনে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ৫২ লাখ লিরার বেশি অনুদান দিয়েছেন।
সবশেষ হিসাবে, এশিয়া ও ইউরোপের সংযোগস্থল তুরস্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮২৭। আর মৃত্যু হয়েছে ১৬৮ জনের।আর সুস্থ হয়েছেন ১৬২ জন।
বার্তাবাজার/এম.এম