করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে পদক্কেপ নেয়া হয়েছে সামাজিক দুরত্ব বজায় রাখার। আর তারই প্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারীর চায়ের দোকানগুলোতে টেলিভিশন চালানোর উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট সকল টিভি জমা রাখার কথা বলা হয়েছে। হাটহাজারীর ইউএনও রুহুম আমিন মঙ্গলবার (৩১ মার্চ) এই নির্দেশনা জারি করেন।
ইউএনও রুহুল আমিন জানান, ‘সবাইকে বাড়ি থাকার নির্দেশ দেওয়া হলেও লোকজন পাড়ার চায়ের দোকানে দিনের বেশিরভাগ সময় আড্ডায় মেতে থাকছে। তাই ছিপাতলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চিত্র দেখে তিনটি দোকানের টেলিভিশন স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি।
তাই সরকারের নির্দেশনা বাস্তবায়নে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন চায়ের দোকানের টেলিভিশন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইউএনও জানান।
বার্তাবাজার/এসজে