তিতাসে ব্যক্তিগত উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনের আওতাভূক্ত কর্মহীন হয়ে পরা খেটে খাওয়া শ্রমজীবী অসহায় মানুষের মাঝে উপজেলার রাজাপুর গ্রামের নুরুজ্জাামান মিয়ার ব্যক্তিগত উদ্যোগে চাল,ডাল.আটা,তেল, পিয়াজ ,লবনসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে রাজাপুর গ্রামে বিভিন্ন গ্রামের অসহায় কর্মহীনদের মাঝে এইসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। করোনাভাইরাসের কারনে সরকারি নির্দেশে ঘরবন্দি হয়ে পরেছে অনেক মানুষ।

তাদের মধ্যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ দৈনন্দিন আয় থেকে বিরত হয়ে পরিবার পরিজন নিয়ে অত্যান্ত মানবেতর জীপন যাপন করছে তারই পরিপ্রেক্ষিতে উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়ন এর রাজাপুর গ্রামের নুরুজ্জাজামান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন ভূইয়া, খলিল মেম্বার,রাসেল মেম্বার, সাবেক মেম্বার আবুল কাশেম,মনির হোসেন মুন্সি,মোঃ লতিফ ,রেজাউল হক মোল্লা প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর