করোনা ভাইরাসের এমন সঙ্কটকালে বাড়িওয়ালাদেরকে সমাজের নিম্ন আয়ের মানুষের বাড়ি ভাড়া মওকুফ করে দেয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র বলেন, আমাদের শহরে প্রচুর নিম্ন আয়ের মানুষ আছেন। যারা বস্তি কিংবা অন্যসব এলাকায় ভাড়া বাসায় মানবেতর জীবন যাপন করেন। করোনা চলাকালীন সময়ে তাদের আয় রোজগারের পথ খোলা নেই।। মানবিক দিক বিবেচনা করে সকল বাড়িওয়ালার প্রতি আহবান করছি আপনারা ওইসব ভাড়াটিয়ার বাড়ি ভাড়া মওকুফ করে দিন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব বুঝে পেত্যে আরও ৪ মাস অপেক্ষা না করেই কাজে লেগেছেন। ‘সবাই মিলে, সবার ঢাকা’- মেয়র আতিকুলের এই সামাজিক আন্দোলনের ব্যানারে প্রতিদিন ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য উপকরণ।
গত ২৯ মার্চ থেকে এ উপকরণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন তিনি। দুর্যোগ চলাকালীন তার এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান আতিকুল।
বার্তাবাজার/এসজে