নিজের বাড়িতে অবশ্যই কোয়ারেন্টাইনে থেকতে হবে। আর ঘরে বন্দি থাকার সময় প্রতি ঘন্টায় ছবি তোলে তা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সরকারের কাছে পাঠিয়ে দিতে হবে। আর এই নির্দেশ না মানলে বাড়ির কোয়ারেন্টাইন ছেড়ে ্থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে। ভারতের কর্ণাটক রাজ্য সরকার সোমবার (৩০ মার্চ) এই নির্দেশনা জারি করেছে।
এই নির্দেশনার কারণ হিসাবে জানা যায়, অনেকেই মানছেন না লকডাউন। বিদেশ থেকে ফিরেও অনেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকছেন না। এই সব দিক বিবেচনা করে রাজ্য সরকার থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবশ্যই এই সেলফি নির্দেশ মানতে হবে। এই সময়ের মাঝে প্রতি ঘন্টায় সেলফি তোলে তা সরকারকে দিতে হবে। গোটা ব্যবস্থার নজরদারিতে থাকবেন কোয়রান্টিনে এনফোর্সমেন্ট স্কোয়াডের আধিকারিকেরা।
বার্তাবাজার/এসজে